বাগদাদে বোমা বিস্ফোরণ, বহু হতাহত
বাগদাদে মঙ্গলবার বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩১ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছে।
বাগদাদের পূর্বাঞ্চলীয় একটি শহরে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দিলে কমপক্ষে ২৩ জন নিহত ও ৪৭ জন আহত হয়। নতুন বাগদাদের কারাদা জেলায় দুটি গাড়ি বোমা বিস্ফেরণে আটজন নিহত ও ২৮জন আহত হয়।
সাদ্দাম হোসেনের বিচার স্থগিত হয়ে যাওয়ার পরপরই এই হামলা চালানো হল।
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম ও তার সহযোগীদের বিরুদ্ধে দুজাইলে ১৪৮ ব্যক্তি হত্যার দায়ে বিচার চলছে।
এদিকে বাকুবার তারফিয়া অঞ্চলে একজন উপজাতি নেতাসহ নয় ইরাকির মরদেহ পাওয়া গেছে।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বাকুবায় রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফেরণে দুই ব্রিটিশ সেনা নিহত ও একজন আহত হয়েছে।
মার্কিন সেনাবাহিনী জানায়, বাগদাদের পশ্চিমাঞ্চলে একজন মার্কিন সেনা নিহত হয়েছে।
সাদ্দামের নিজ শহর তিকরিতে বোমা বিস্ফেরণে একটি মসজিদের ক্ষতিসাধন হয়েছে। কারাদায় প্রথম বিস্ফোরণটি ঘটে শিয়া এলাকায়। একটি মার্কেটকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।
পুলিশ জানায় ব্যস্ততম সময়ে ওই হামলায় চারজন নিহত ও ১৬জন নিহত হয়।
