২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অকালজাত শিশুর ব্যক্তিত্ব অবিকশিত থেকে যেতে পারে

অকালে জন্মগ্রহণকারী শিশুরা প্রাপ্তবয়স্ক হলেও তাদের ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ বিকাশ নাও হতে পারে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 03:26 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

‘ইনস্টিটিউট অব সাইকিয়াট্রি’ নামক ওয়াশিংটন ভিত্তিক একটি গবেষণা কেন্দ্র ১৮ এবং ১৯ বছর বয়সীদের মধ্যে যারা অকালে জন্মেছে এবং যারা পরিপূর্ণ বয়সে জন্ম নিয়েছে তাদের মধ্যে গবেষণা চালিয়ে এ ধরনের ফলাফল লক্ষ করেছে।

গবেষণায় অকালজাত শিশু বিশেষ করে মেয়ে শিশুর ক্ষেত্রে দেখা গেছে, তাদের উদ্বিগ্ন, উৎকন্ঠিত এবং অবসাদগ্রস্ত হবার ঝুঁকি অনেক বেশি।

বিজ্ঞানীরা মায়ের গর্ভে ৩৩ সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই জন্মানো ১০৮ জন এবং মায়ের গর্ভে পূর্ণাঙ্গ সময় অতিবাহিত করার পর জন্মানো একই বয়সের ৬৭ জনের ওপর এ গবেষণা চালান।

গবেষণায় দেখা যায়, অকালজাতদের চারিত্রিক বৈশিষ্ট্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে এবং তাদের ব্যক্তিত্ব সঠিকভাবে বিকশিত হয়নি।