২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ায় গেরিলা হামলায় নিহত ৭

কলম্বিয়ায় কাউন্সিলরদের বৈঠক চলাকালে সন্দেহভাজন বামপন্থী গেরিলাদের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 10:22 AM

Updated : 26 Apr 2022, 03:28 PM

পুলিশ জানায়, বোগোতা থেকে কয়েকশ’ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রিভেরা গ্রামের একটি হোটেলে বৈঠক চলাকালে বামপন্থী বিদ্রোহীরা এই হামলা চালায়।

কলম্বিয়ার কর্তৃপক্ষ জানায়, বিদ্রোহী সশস্ত্র বাহিনীর সদস্যরা পুলিশের পোষাক পরিধান করে হোটেলের ভিতরে প্রবেশ করে বৈঠকের উপদেষ্টাদের গুলিবর্ষণ করে।

এর আগে বিদ্রোহী সশস্ত্র বাহিনী শনিবারে একটি বাসে হামলা চালালে নয়জন নিহত হয়। চার দশকেরও বেশি সময় ধরে বিদ্রোহী সশস্ত্র বাহিনী সরকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে আসছে।