২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশের বিষয়ে ইইউ’র নেতৃবৃন্দের দুঃখ প্রকাশ

ইউরোপীয় পত্র-পত্রিকায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশিত হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা দুঃখ প্রকাশ করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 09:54 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

ব্রাসেলসে অনুষ্ঠিত এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীরা মুসলিম রাষ্ট্রগুলোর সাথে পুনরায় সুসম্পর্ক গড়ে তোলার জন্য ঐক্যমতে পৌঁছেছেন।

অস্টিয়ার পররাষ্ট্র্রমন্ত্রী আরসুলা প্লাসিনক বলেন, ইইউ আলাপ-আলোচনার মাধ্যমে সংকট নিরসেনে সমঝোতায় পৌঁছবে।

পররাষ্ট্রমন্ত্রীরা অবশ্য বাক স্বাধীনতার পক্ষে বক্তব্য রাখেন এবং ব্যঙ্গচিত্রের কারণে সৃষ্ট সহিংস ঘটনার নিন্দা জানান।

ইইউ’র সদস্যবৃন্দ এক বিবৃতিতে জানান, ইউরোপীয় কিছু পত্র-পত্রিকায় মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশিত হওয়ার পর মুসলমান অধ্যুষিত রাষ্ট্রগুলোগুলোতে যে সহিংসতার সৃষ্টি হয়েছে তার প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

কূটনীতিকরা জানান, ইইউ বৈঠকে ব্যঙ্গচিত্র প্রকাশের ব্যাপারে দুঃখ প্রকাশ করতে নেদারল্যান্ড বিরোধিতা করেছিল।

ডেনমার্ক জাতিসংঘ সংস্থার সহায়তায় মুসলমান রাষ্ট্রগুলোতে শান্তি বজায় রাখার জন্য একটি ধর্মীয় সম্মেলন এবং সাংস্কৃতিক প্রদর্শনীর আয়োজন করবে।