আণবিক চুক্তি করতে ইরান-রাশিয়ার সম্মতি
ইউরোনিয়াম সমৃদ্ধ করণের জন্য একটি যৌথ পারমাণবিক গবেষণা প্রকল্প পরিচালনার বিষয়ে ইরান ও রাশিয়া সম্মত হয়েছে।
এর আগে তেহরানের পারমাণবিক বোমা তৈরীর খবরে বিশ্বব্যাপী যে উৎকন্ঠার সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ‘ক্রেমলিন প্রস্তাব’ গৃহীত হয়। এ প্রস্তাবের আলোকে ইরান ও রাশিয়া ঐকমত্যে পৌঁছায়।
তবে পশ্চিমা বিশ্বের দাবি মেটাতে ইরান দেশটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ পুরোপুরি ত্যাগ করবে কি না সে ব্যাপারে নিশ্চিৎ ভাবে কিছু জানা যায়নি।
ইরানের আণবিক সংস্থার প্রধান গোলাম রেজা আগহাজাদেহ এবং রাশিয়ার পক্ষে সারজেই কিরিয়েনকো এক যৌথ বিবৃতিতে বলেছেন, চুক্তি হলে রাশিয়ার সহায়তায় ইরানের প্রথম পারমাণবিক চুল্লী এ বছরেই উদ্বোধন করা হতে পারে।
এদিকে ৬ মার্চে নিরাপত্তা পরিষদে অনুষ্ঠেয় বৈঠকে আন্তর্জাতিক শক্তিসংস্থা ইরানের পারমাণবিক কর্মসূচীর বিষয় উত্থাপন করলে সমঝোতার সম্ভাবনা ভেস্তে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
ইরানের আণবিক সংস্থার সহকারি প্রধান মোহাম্মদ সায়েদি এই বলে সর্তক করে দিয়েছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরান ইস্যু নিরাপত্তা পরিষদে প্রেরণ করলে রাশিযার সাথে সমাঝোতা চুক্তি দেশটি নাকচ করে দেবে এবং সমস্যা সমাধানের সকল পথ বন্ধ হয়ে যাবে।
রাশিয়ার সাথে যৌথ ব্যবস্থাপনায় দেশটি বিদ্যুৎ উৎপাদন কাজে চলমান কর্মসূচী এগিয়ে নিলে, ইরান পরমাণু অস্ত্র তৈরীর জন্য ইউরোনিয়াম সমৃদ্ধকরণের কাজ পরিচালনার সুযোগ পাবেনা বলে মত দিয়েছে পশ্চিমা বিশ্ব।
