২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি তেল শোধনাগারে হামলার দায়িত্ব স্বীকার করেছে আল কায়েদা

সৌদি আরবের আবকোয়াকে বিশ্বের বৃহত্তম তেল শোধনাগারে আত্মঘাতী বোমা হামলার প্রচেষ্টা চালিয়েছে আল কায়েদা। তবে নিরাপত্তারক্ষীদের পাল্টা প্রতিরোধের মুখে হামলাকারীরা স্থাপনার ভেতরে প্রবেশ করতে ব্যর্থ হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2006, 01:43 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

হামলাকারীদের বহনকারী যানটিতে বোমা বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই আক্রমণকারীরা প্রাণ হারায়।

আল কায়েদা হামলার দায়িত্ব স্বীকার করে নেয়ায় যে বিষয়টি ক্রমশ: সুস্পষ্ট হচ্ছে তা হলো আল কায়েদা এখন ইরাকের সীমান্তবর্তী এলাকার তেল শোধনাগারগুলোতে হামলা চালানোর পরিকল্পনা করছে।

সৌদি তেল মন্ত্রী আলী নাইমি হাসলার পরপরই আবকোয়াক শোধনাগারে স্বাভাবিক কার্যক্রম বজায় রয়েছে বলে ঘোষণা দিয়েছেন।

পারস্য উপসাগরীয় অঞ্চলের সৌদি এ শোধনাগার থেকে রপ্তানীক্রত তেলের মোট দু’তৃতীয়াংশ উৎপাদিত হয়। এছাড়া স্থাপনাটি সৌদি আরবের অপরিশোধিত তেলের যোগানদাতা হিসেবেও কাজ করে থাকে।

সৌদি আরবের পূর্ব উপকূলে পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত আবকোয়াকে হামলার ঘটনাটি ঘটে শুক্রবার বেলা তিনটায় জুমা’র নামাজের পরপরই। ঐদিনটি ছুটির দিন হলেও শোধনাগারের কাজ চলছিল।

সৌদি আরবের আল-আরাবিয়া টেলিভিশন সূত্রে বিস্ফোরণে অন্তত: দু’জন হামলাকারিসহ দু’জন নিরাপত্তারক্ষীর প্রাণহানির কথা প্রচার করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল মানসুর আল তারকি নিরাপত্তারক্ষীদের মৃত্যুর খবর নিশ্চিৎ করতে না পারলেও দু’জনের মারাত্মক আহত হবার খবর জানিয়েছেন।