ইরাকে শিয়া-সুন্নী সহিংসতা রোধে সান্ধ্য-আইন জারি
ছে।
ইরাকে শিয়া-সুন্নী সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় সেদেশের সরকার বাগদাদ এবং এর তিনটি প্রদেশে শুক্রবার সান্ধ্য-আইন জারি করে
বুধবারের শিয়া-সুন্নী ধর্মীয় দাঙ্গায় কমপক্ষে ১৩০ জন নিহত হয়। সুন্নী রাজনীতিকরা এই দাঙ্গার প্রতিবাদস্বরূপ জরুরি ভিত্তিতে সরকারের সাথে বৈঠকে বসতে অস্বীকৃতি জানিয়েছে।
বৃহস্পতিবার বিকাল থেকে এই সান্ধ্য-আইন শুরু হয়েছে এবং তা শুক্রবার জুম্মা পর্যন্ত বলবৎ থাকবে।
ইরাকের কর্মকর্তারা জানান, যদি কেউ এই সান্ধ্য-আইন ভঙ্গ করে, এমন কি যদি কেউ মসজিদেও প্রবেশ করতে চায় তাহলে পুলিশ তাকেও গ্রেপ্তার করবে।
বাগদাদ এবং দিয়ালা, বাবিল ও সালাহেদ্দিন প্রদেশে এই আইন জারি করা হয়েছে।
শুক্রবার বিকাল থেকে শনিবার সকাল পর্যন্ত পুনরায় এই সান্ধ্য-আইন জারি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
