২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় বন্যায় ২৪ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মানাডো শহরে বন্যা ও ভূমিধসে অন্তত ২৪ জন মারা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 01:06 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

এদের অধিকাংশই উত্তর সুলাওয়াসি প্রদেশের রাজধানীর পার্বত্য এলাকায় ভূমিধ্বসে মাটি চাপা পড়ে মারা গেছে বলে জানা গেছে।

সাগরের নিকটবর্তী ওই শহরের কিছু অংশ কয়েক ঘন্টার বৃষ্টিতে এক মিটার উঁচু বন্যার পানির নিচে ডুবে যায়।

ইন্দোনেশিয়ার কিছু কিছু অংশ এই সময় বন্যায় আক্রান্ত হয়। গত মাসে জাভা দ্বিপাঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৩০ জন নিহত হয়েছিলো।