২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান জেনারেলকে হত্যা প্রচেষ্টার দায়ে ১১ জনকে মৃতুদন্ড

পাকিস্তানের উচ্চপদস্থ এক জেনারেলকে হত্যা প্রচেষ্টার সাথে জড়িত থাকার দায়ে সে দেশের এক আদালত একটি সন্ত্রাসী গ্রুপের ১১ জনকে মৃত্যুদন্ড প্রদান করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 11:57 AM

Updated : 26 Apr 2022, 03:27 PM

২০০৪ সালে পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহরে করাচির ওই জেনারেলের গাড়ি লক্ষ্য করে হামলাকারীরা গুলি ছোড়ে।

জেনারেল আহসান সালেম হায়াত ওই হামলার ঘটনায় বেঁচে গেলেও অন্তত সাত সেনা সদস্য, তিন পুলিশ ও এক পথচারী নিহত হয়।

অভিযুক্ত ১১ সন্ত্রাসিরা রায় ঘোষণার পর বলেছে, তারা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবে।