৬ মার্কিন বন্দরের নিয়ন্ত্রণ আরব কোম্পানিকে দেয়ার আইনে বুশের ভেটোর হুমকি
ছয়টি মার্কিন বন্দরের নিয়ন্ত্রণ আরব কোম্পানিকে দেয়ার আইনের উপর মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ভেটো প্রদান করবেন বলে হুমকি দিয়েছেন।
এর আগে সিনেটে রিপাবলিকান পার্টির নেতা বিল ফ্রিস্ট জানান, বুশ প্রশাসন যদি এই চুক্তি বাস্তবায়নে বিলম্বিত করে তাহলে তিনি এই ব্যাপারে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করবেন।
বুশ এবং সিনিয়র রিপাবলিকানদের মধ্যে এই ইস্যুটি নিয়ে বর্তমানে মারাত্মক রাজনৈতিক অচলাবস্থা দেখা দিয়েছে।
এই চুক্তির বিষয়টি মার্কিন প্রশাসন বুধবার সিনেট কমিটিকে অবহিত করবে।
সিনেট আর্মড সার্ভিসেস কমিটিকেও প্রশাসনিক কর্মকর্তারা বিষয়টি অবহিত করবেন।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই পোর্টস ওয়ার্ল্ডের কাছে এই ছয়টি মার্কিন বন্দরের নিয়ন্ত্রণ আরোপ করা হবে।
বন্দরগুলো হচ্ছে-নিউইয়র্ক, নিউ জার্সি, ফিলাডেলফিয়া, বালটিমোর, নিউ অরলিন্স এবং মায়ামি।
