২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ শান্তিরক্ষা কেলেঙ্কারী তদন্তে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বিরোধ

জাতিসংঘ শান্তিরক্ষার তৎপরতায় আর্থিক কেলেঙ্কারী ও যৌন নিপীড়নের ঘটনার তদন্দ নিয়ে উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বিরোধ দেখা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 09:27 AM

Updated : 26 Apr 2022, 03:27 PM

নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে দুই গ্রুপের মধ্যে নিয়ে চরম মতপার্থক্য দেখা দেয়।

চীনসহ জি-৭৭ এর উন্নত দেশগুলো এ ব্যাপারে নিরাপত্তা পরিষদের বিরুদ্ধে অযাচিত হস্তক্ষেপের জন্য অভিযোগ এনেছে।

উন্নত দেশ এবং অনুন্নত দেশগুলোর মধ্যে এই নিয়ে ক্ষমতার দ্বন্দ্ব দেখা দিয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

নিরাপত্তা পরিষদ বুধবার সকালে শান্তিরক্ষার বিরুদ্ধে আনীত অর্থনৈতিক দুর্নীতির বিষয়ে এক আলোচনায় বসবে। যৌন নিপীড়নের বিষয়েও বৃহস্পতিবার আরও একটি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জি-৭৭ ভুক্ত দেশগুলো বলেছে এ ধরনের অনিয়ম নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচনার ব্যাপারে উন্নত ও উন্নয়নশীল দেশগুলো বিরোধিতা করেছে। তারা জানায়, বিষয়টি সাধারণ পরিষদের বিষয়।

জি-৭৭ ভুক্ত দেশগুলো আরও বলেছে, নিরাপত্তা পরিষদ এ ব্যাপারে তার সীমা অতিক্রম করেছে।

জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত জন বোলটন বলেছেন, শান্তিরক্ষার ক্ষেত্রে এক তৃতীয়াংশ বাজেট মার্কিন সরকার দিয়েছে।