২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আরো ২০০ সৈন্য পাঠাবে অস্ট্রেলিয়া

আফগানিস্তানে শান্তিরক্ষা বাহিনীতে অংশ নেওয়ার জন্য আরও ২০০ সৈন্য পাঠাচ্ছে অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী জন হাওর্য়াড বলেন, এই সৈন্যরা একইসাথে নিরাপত্তা ও পুণর্গঠনের কাজ করবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2006, 01:21 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

অস্ট্রেলিয় শান্তিরক্ষী বাহিনীর নতুন সৈন্যরা আগামী জুলাই মাসে আফগানিস্তানে নেদারল্যাণ্ডের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর সাথে যোগ দেবে।

আফগানিস্তানে নিয়োজিত বর্তমান অস্ট্রেলিয়ান সৈন্য সংখ্যা প্রায় দ্বিগুণ করে ৫০০ সৈন্যে উন্নিত করা হবে। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করতে জানুয়ারিতে অস্ট্রেলিয়া ১১০ জন সৈন্য আফগানিস্তানে মোতায়েনের কথা ঘোষণা করেছিল।