হামাস আনুষ্ঠানিকভাবে হানিয়াকে প্রধানমন্ত্রী মনোনীত করেছে
ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাস নির্বাচনে জয়লাভের পর ইসমাইল হানিয়াকে আনুষ্ঠানিভাবে তাদের প্রধানমন্ত্রী মনোনীত করেছে।
গাজায় ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের সাথে বৈঠকের সময় তারা এই মনোনয়ন দেন।
আলোচনার পর সিনিয়র হামাস নেতা মাহমুদ জাহার বলেন হানিয়াকে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের জন্য আহবান জানাবেন ফিলিস্তিনি নেতা। খবর বার্তা সংস্থার।
হামাস জানায় তারা একটি জোট সরকার গঠন করতে চায় এবং এ লক্ষ্যে তারা অন্যান্য দলগুলোর সাথে আলোচনা চালাচ্ছে।
ইসরাইল হামাস নেতৃত্বাধীন ফিলিস্তিনী কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণ করার জন্য বেশ কিছু কঠোর ব্যবস্থা ঘোষণা করেছে।
