কার্টুন ছাপানোর দায়ে সৌদি আরবের ‘শামস’ পত্রিকা বন্ধ ঘোষণা
মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের জন্য সৌদি আরবের ‘শামস’ পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়েছে।
কার্টুন ছাপানোর জন্য ‘শামস’ পত্রিকার বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। এই কার্টুন ছাপানো নিয়ে ইতিমধ্যে সারা বিশ্বে মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
বার্তা সংস্থাগুলোর খবরে বলা হয়, ডেনমার্কেরপত্রিকায় মহানবীর যে কার্টুন ছাপানো হয়েছিল তার প্রতিবাদ জানাতে সৌদিদের আহবান জানিয়ে ‘শামস’ যে নিবন্ধ লিখেছিল তার পাশে কার্টুনটি ছিল।
তিন সপ্তাহ আগে ‘শামস’ এবং বিশ্বের আরও পত্রিকা এই কার্টুন প্রকাশ করেছিল।
সৌদি আরবের গণমাধ্যম এবং সংস্কৃতি মন্ত্রণালয় এই পত্রিকার বিরুদ্ধে যে অনুসন্ধান শুরু করেছে তার অংশ হিসেবে পত্রিকাটি বন্ধ করা হয়েছে।
