মেক্সিকোতে কয়লা খনি বিস্ফোরণে ৬৬ জন শ্রমিক আটকা পড়েছে
মেক্সিকো রাজ্যের উত্তরাঞ্চলের কোহাইলোর সান জুআন সাবিনাসে একটি কয়লা খনি বিস্ফোরণে ৬৬ জন শ্রমিক খনির নিচে আটকা পড়েছে।
খনি থেকে আটকা পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য উদ্ধার কর্মী দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং অক্সিজেন সরবরাহ করছে।
বিস্ফোরণের সময় খনি শ্রমিকরা কয়লা খনির বাইরে অবস্থান করছিল।
এই খনির ভিতরে গ্যাস জমে যাওয়ার কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। মেক্সিকোর সৈন্য এবং রাজ্য পুলিশ উদ্ধার কর্মীদের সাথে একযোগে কাজ করছে।
