১০ মার্কিন প্রেসিডেন্টের বড় ভুল
যৌন কেলেঙ্কারী থেকে ভিয়েতনাম যুব্ধ’ শুরু করার মত অনেক আলোচিত ভুল করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা অনেকেই নিন্দিত হয়েছেন।
কিন্তু এদের মধ্যে কে সবচেয়ে বড় ভুলটি করেছিলেন এই প্রশ্নের জবাবে আমেরিকার প্রেসিডেন্টদের ইতিহাসবিদগণ আমেরিকার গৃহযুদ্ধকালীন প্রেসিডেন্ট জেমস্ বুকাননের নাম উল্লেখ করেন।
লুইসভীল বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রেসিডেনশিয়াল মোমেন্টস্ নামক একটি অধিবেশনে জরিপের মাধ্যমে প্রাপ্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আলোচিত দশটি ভুল ঘোষণা করা হয়।
ইতিহাসবিদরা বলেন, আমেরিকার গৃহযুদ্ধকালীন প্রেসিডেন্ট জেমস্ বুকানন ছিলেন সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি। গৃহযুদ্ধ এড়ানোর জন্য তিনি কঠোর কোন পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। বক্তারা আরও বলেন, প্রেসিডেন্ট বুকানন তৎকালীন আমেরিকার দক্ষিণাঞ্চলের রাষ্ট্রগুলো যখন একক যুক্তরাষ্ট্র থেকে ভেঙ্গে বেরিয়ে যাচ্ছিল তখন প্রেসিডেন্ট বুকানন দূরদর্শী কোন পদক্ষেপই গ্রহণ করতে পারেনি।
আলোচিত ভুলের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রেসিডেন্ট এনড্রিউ জনসন। প্রেসিডেন্ট জনসন গৃহযুদ্ধের পর দক্ষিণাঞ্চলের শ্বেতাঙ্গ প্রধান রাষ্ট্রগুলোর পক্ষ বলে মনে করেন এবং কৃষ্ণাঙ্গদের প্রতি ন্যায় বিচারের ক্ষেত্রে তিনি সম্পূর্ণ নীতিবাচক ভূমিকা পালন করেন।
তৃতীয় স্থানে রয়েছেন প্রেসিডেন্ট লিন্ডন জনসন। বিংশ শতাব্দীর ষাটের দশকে ভিয়েতনামের সাথে আমেরিকার যুদ্ধকে একটি ভুল যুদ্ধ হিসেবে ঘোষণা করে এ যুদ্ধ নায়ক প্রেসিডেন্ট লিন্ডনকে নিন্দা করা হয়।
প্রথম বিশ্ব যুদ্ধকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন যুদ্ধ শেষে ভার্সাই চুক্তির ক্ষেত্রে অনমনীয়ভাব প্রকাশ করায় তিনি এই তালিকার চতুর্থ স্থানে রয়েছেন।
ওয়াটার গেট কেলেঙ্কারীর জন্য প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এই তালিকার পঞ্চম স্থানে রয়েছেন।
১৮১২ সালে ব্রিটেনের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এড়াতে ব্যর্থ হওয়ায় তৎকালীন প্রেসিডেন্ট জেমস্ মেডিসনের অবস্থান ষষ্ঠ।
নেপোলিয়ানিক যুদ্ধের সময় ১৮০৭ সালে স্বপ্রণোদিত হয়ে এমবার্গো এ্যাক্ট নামে ইউরোপের সাথে বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করায় তৎকালীন প্রেসিডেন্ট টমাস জেফারসন ভুলের তালিকায় সপ্তম স্থানে রয়েছে।
প্রেসিডেন্ট জন এফ কেনেডি তার শাসনামলে বে অব পিগস্ আক্রমণের জন্য এবং কিউবান মিসাইল সংকট সৃষ্টির জন্য তালিকার অষ্টম স্থানে রয়েছে।
তালিকার নবম স্থানে রয়েছে প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান। ইরানের কাছে গোপনে অস্ত্র বিক্রি করে সেই অর্থে নিকারাগুয়ায় সমাজতন্ত্র বিরোধী সশস্ত্র জঙ্গি দল পরিচালনার দায়ে তিনি নিন্দিত হন।
তালিকার সর্বশেষ নামটি প্রেসিডেন্ট বিল ক্লিনটনের। ইতিহাসবিদদের ধারণা মনিকা লিউনস্কি সাথে ক্লিনটনের যৌন কেলেঙ্কারী আমেরিকার ইতিহাস ও জনগণকে ক্ষতি করার বদলে ক্লিনটনের ব্যক্তিগত জীবনকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে।
