২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক সংকটের ব্যাপারে আব্বাসের হুঁশিয়ারি

ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস বলেছেন, ইসরাইলিরা যদি ফিলিস্তিনিদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করে তাহলে ফিলিস্তিন কর্তৃপক্ষ প্রকৃত অর্থনৈতিক সংকটের সম্মুখিন হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2006, 11:37 AM

Updated : 26 Apr 2022, 03:27 PM

গাজায় ফিলিস্তিনিদের কর থেকে রাজস্ব আয় হস্তান্তর করতে ইসরাইলের অস্বীকৃতি জানানোর পর তিনি এই মন্তব্য করেন।

আব্বাস বলেন, গত মাসে অনুষ্ঠিত ফিলিস্তিনি নির্বাচনের পর সাহায্য-সহযোগিতা কমতে শুরু করেছে। এই নির্বাচনে হামাসের দল জয়লাভ করে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান দেশগুলো ইসরাইলের হামাস দলকে জঙ্গি গ্রুপ হিসেবে আখ্যায়িত করে।

ফিলিস্তিন কর্তৃপক্ষ জানায়, গত রোববার নাবলুসে ইসরাইলি সৈন্যদের অভিযানকালে জঙ্গি গ্রুপ ইসলামি জিহাদের একজন উর্ধ্বতন কর্মকর্তা নিহত হন।

এর আগে নাবলুসের বালাতা শরণার্থী শিবিরে ইসরাইলি সৈন্যদের গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়।

মাহমুদ আব্বাস ফিলিস্তিন সরকারের হামাস নেতৃবৃন্দের সাথে সোমবার এক বৈঠকে বসবেন।

তিনি আশা করেন, ইসমাইল হানিয়ার মনোনয়ন নিশ্চিত হওয়ার পর তার এ বৈঠক করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

হামাস যতদিন ইসরাইলকে স্বীকৃতি না দিবে এবং সহিংস কার্যক্রম বন্ধ না করবে ততদিন ইউরোপিয়ান দেশগুলো ফিলিস্তিনিদের সাহায্য-সহযোগিতা করবে না। ফিলিস্তিনের সবচেয়ে বড় দাতা হচ্ছে-ইউরোপিয়ান দেশগুলো।