২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকায় তুষার ঝড়ে নিহত ৪

যুক্তরাষ্টের উত্তর-পূর্বাঞ্চলে হারিকেনের মতো তীব্র তুষার ঝড়ে চার জন নিহত হয়েছে। আড়াই লক্ষাধিক ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুতের অভাবে অন্ধকারে নিমজ্জিত রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2006, 12:23 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

এসব অঞ্চলে এখনও ঘন্টায় ৩০ মাইলের অধিক বেগে ঝড়ো বাতাস বইছে। শুক্রবার রচেষ্টার শহরের উপর দিয়ে ঘন্টায় ৬০ মাইল বেগে তীব্র তুষার ঝড় বয়ে যায়। খবর আবহাওয়া অফিসের।

আমেরিকার মধ্য পশ্চিমাঞ্চলে ঝড়টি শুক্রবার তীব্র ঠান্ডা বাতাসসহ আঘাত হানে। পশ্চিম নিউইয়র্ক-এর কিছু কিছু জায়গায় তাপমাত্রা কয়েক ঘন্টার মধ্যেই শূন্যের নিচে নেমে যায়।

নিউইয়র্কের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা জানান, ঝড়ের পর কমপক্ষে তিন লক্ষ আটাশ হাজার লোক শুক্রবার থেকে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।

এদের মধ্যে এক লক্ষ ষাট হাজার জনকে বিদ্যুৎ সুবিধা দেবার জন্য বিদ্যুৎ বিভাগ পুরোদমে কাজ করে যাচ্ছে।

এদিকে ঝড়ের পর নিউহ্যাম্পশায়ারে চল্লিশ হাজার ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এক অঙ্গরাজ্যে পঁয়ত্রিশ হাজারের অধিক ঘর-বাড়ি এখনও অন্ধকারে রয়েছে।