২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লেয়ার-মার্কেল বৈঠকে ইরান ইস্যু প্রাধান্য পাবে

ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও জার্মানির চ্যান্সেলর এ্যাঞ্জেলা মার্কেল-এর মধ্যকার শুক্রবারের বৈঠকে ইরান, মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় বিষয় আলোচিত হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2006, 12:06 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

বৃহস্পতিবার ব্লেয়ার বার্লিন পৌঁছানোর পরে জার্মান চ্যান্সেলরের সাথে এক অনানুষ্ঠানিক বৈঠক করেন। তারা শুক্রবার আনুষ্ঠানিক বৈঠকে বসবেন।

সম্প্রতি ফ্রান্স ইরানের বিরুদ্ধে পারমানবিক অস্ত্র তৈরির গোপন পরিকল্পনার অভিযোগ তোলার পরিপ্রেক্ষিতে আশা করা হচ্ছে তারা ইরান সম্পর্কে তাদের অবস্থান ঐ বৈঠকে পুনর্বিবেচনা করবেন।

গত বছর মার্কেল ক্ষমতাসীন হবার পরে জার্মানির সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ককে বেশ অগ্রগতি লক্ষ্য করা গেছে।

এ সপ্তাহে জার্মান চ্যান্সেলর বলেছেন, ইরানকে এটা বুঝতে হবে যে, যদিও তারা দাবি করছে যে শান্তিপূর্ণ কাজে তারা পারমাণবিক কার্যক্রম চালাচ্ছে, তারা আসলে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের বিচ্ছিন্ন করে চলেছে।

ধারণা করা হচ্ছে নেতৃদ্বয় সম্প্রতি ফিলিস্তিন নির্বাচনে ‘হামাস’ এর বিজয় বিষয়ে এবং অন্যান্য ইউরোপীয় বিষয়েও আলোচনা করবেন।