গুয়ানতানামো বন্দিশিবির সংক্রান্ত জাতিসংঘের রিপোর্টের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র
গুয়ানতানামো বন্দিশিবিরকে অচিরেই বন্ধ করবার দাবী সম্বলিত জাতিসংঘের রিপোর্ট কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের মুখপাত্র স্কট ম্যাকক্লিনাস বলেছেন, (জাতিসংঘ) অনুসন্ধানকারীগণ প্রকৃত বাস্তবতা অনুধাবনে ব্যর্থ হয়েছেন।
তিনি আরও বলেন, তারা (অনুসন্ধানকারীগণ) অন্য বিষয়ে গবেষণা করে সময় কাটালে আরও ভালো করবেন।
রিপোর্টটিতে দাবি করা হয়েছিল আমেরিকাকে অবিলম্বে আনুমানিক ৫০০ জন বন্দির বিচারকার্য পরিচালনা করতে হবে নতুবা তাদের ছেড়ে দিতে হবে।
জাতিসংঘ দল অভিযোগ করেছেন, বন্দি শিবিরটিতে বন্দিদের সঙ্গে করা আচরন নির্যাতনের পর্যায়ে পড়ে।
এপ্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব কফি আনান বলেন, আজ বা কাল হোক বন্দি শিবিরটি বন্ধ হতেই হবে তবে তিনি রিপোর্টটিতে উল্লেখিত সকল বিষয়ের সাথে একমত নন বলে জানান।
রিপোর্ট প্রস্তুতকারী পাঁচ অনুসন্ধানকারীদের অন্যতম, জাতিসংঘের নির্যাতন সম্পর্কিত বিশেষ র্যাপোর্টার ম্যানফ্রেড নোয়াক বলেন, বছরের পর বছর বিনা অভিযোগে আটকে রাখাকে আসলে অনির্দিষ্টকালীন কারাবাসই বলা উচিৎ।
আমেরিকা এসব অভিযোগের অধিকাংশকে ভিত্তিহীন আখ্যা দিয়ে বলে ঐ পাঁচ অনুসন্ধানকারী কখনোই আসলে গুয়ানতানামো বে’ যাননি এবং ওখানকার বন্দিদের সাথে মানবিক আচরনই করা হয়ে থাকে।
