২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের সংসদ সদস্যবৃন্দ সন্ত্রাস ও সন্ত্রাসীদের গৌরবান্বিত করার বিরুদ্ধে আইন প্রণয়নের পক্ষে রায় দিলেন

বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের বহুল বির্তকিত সন্ত্রাস ও সন্ত্রাসীদের গৌরবান্বিত করার বিরুদ্ধে আইনপ্রণয়নের পক্ষে বৃটিশ সংসদ সদস্যরা তাদের রায় প্রদান করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 11:50 AM

Updated : 26 Apr 2022, 03:26 PM

সংসদ সদস্যদের উচ্চ কক্ষের সভায় (হাউস অব লর্ডস) গত মাসে ভোটাভুটির মাধ্যমে সন্ত্রাস দমন আইন থেকে সন্ত্রাস ও সন্ত্রাসীদের গৌরবান্বিত করার বিরুদ্ধের অংশটি বাদ দিয়েছিলেন। কিন্তু নিম্ন কক্ষের সভায় ৩১৫ টি ভোটের মধ্যে ২৭৭টি ভোট পেয়ে এই আইন পাশ হয়েছে।

ব্লেয়ার জানান এই নতুন আইনের ফলে সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান আরো সুসংহত হবে। এতে করে এখন কেউই আর প্লাকার্ডে বা ব্যানারের মাধ্যমে গত জুলাইয়ের লন্ডনে বোমা হামলাকারীদের গৌরবান্বিত করতে পারবে না।

কিন্তু টোরি দল ব্লেয়ারের এই নতুন আইন প্রনয়নের উদ্যোগকে স্বাগত না জানিয়ে বলেছে যে তাদের প্রধানমন্ত্রী ব্লেয়ার এখন শুধু একজন ‘অক্ষম কর্তৃত্বব্যাঞ্জক’ মানুষে পরিনত হয়েছেন।

লেবারেল ডেমোক্রেটিক ও টোরি উভয় দলই এই আইনের বিরোধীতা করেছে। তারা বলেছেন যে দেশের বর্তমান আইন এবং সন্ত্রাসবাদের পক্ষে পরোক্ষ মদদ যোগানোর বিরুদ্দে যে আইন হয়েছে তাতে প্রমান হয় যে ‘ সন্ত্রাসীদের গৌরবান্বিত করার বিরুদ্ধে আইনটির কোনো দরকার নেই।

লেবার পার্টির ১৭ জন সংসদ সদস্য এই ভোটদানের বিরোধীতা করেন এবং আরো কয়েকজন সংসদ সদস্য ভোটদান থেকে বিরত থাকে। ফলে ক্ষমতাসীন দলটির স্বাভাবিক ভোটসংখ্যা ৬৪ থেকে ৩৮ এ নেমে যায়। এসব বিরোধীদের মতামত এই যে, আমরা সন্ত্রাসকে নিয়ে কোনো প্রকার রাজনীতির খেলা খেলছিনা , যা প্রধানমন্ত্রী ব্লেয়ার দীর্ঘদিন ধরেই খেলছেন।

উল্লেখ্য ২০০৫ সালের জুলাই মাসে লন্ডনে ভয়াবহ সিরিজ বোমা হামলার পর পরই সন্ত্রাসের বিরুদ্ধে এই নতুন আইন উত্থাপিত হয়।