২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা পরিষদে ’আফগানিস্তান কমপ্যাক্ট’ অনুমোদন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অবৈধ মাদক ব্যবসা এবং তালেবানদের পুনরুত্থান প্রতিরোধে আফগানিস্তান ও অন্যান্য ৭০ টি দেশের সাথে পাঁচ বছর মেয়াদী একটি চুক্তি সম্পাদন করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 11:25 AM

Updated : 26 Apr 2022, 03:26 PM

জানুয়ারীর ৩১ আরিখ ’আফগানিস্তান কমপ্যাক্ট’ নামে পরিচিত এ চুক্তিটি নিরাপত্তা পরিষদের ১৫ টি দেশের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। ’আফগানিস্তানের সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশীদারিত্ব প্রতিষ্ঠাই হলো চুক্তিটির লক্ষ্য।

এ চুক্তির আলোকে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতার বিনিময়ে আফগানিস্তান নিরাপত্তা, সুশাসন, আইন প্রতিষ্ঠা, মানবাধিকার,অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে সংস্কারের প্রতিজ্ঞা করেছে।

বৃহস্পতিবার জাতিসংঘে মার্কিন দূত ও পরিষদের প্রেসিডেন্ট জন বল্টন পদক্ষেপটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন।

আফগানিস্তানের ভবিষ্যৎ সমৃদ্ধি অনেকাংশেই এ চুক্তির ওপর নির্ভর করবে বলে অভিমত দিয়েছেন।

পরিষদ কাবুল সরকার সহ আন্তর্জাতিক সম্প্রদায় ও সকল আন্তর্জাতিক সংগঠনকে চুক্তি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে।

এছাড়াও চুক্তি বাস্তবায়ন ও আফগানিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা, আঞ্চলিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য বজায় রাখতেপরিষদ সকল প্রকার সহযোগিতা দেবে বলে অঙ্গীকার করেছে।

এদিকে, দু’সপ্তাহ আগে আন্তর্জাতিক সম্প্রদায় আগামী পাঁচ বছরে আফগানিস্তান পুনর্গঠনে ৮.৭ বিলিয়ন ইউরো অর্থসাহায্য দেবে বলে ঘোষণা দিয়েছে।