২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এটা ঠিক হয়নি: বলেছে যুক্তরাষ্ট্র

অস্ট্রেলিয়ার একটি টেলিভিশন চ্যানেল ইরাকের আবু গারিব কারাগারে ২০০৩ সালে ইরাকী বন্দীদের উপর অপ্রকাশিত ছবি ও ভিডিও প্রকাশ করায় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মার্কিন প্রশাসন জানিয়েছে , অস্ট্রেলিয়ার টিভি চ্যানেল এটা ঠিক করেনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 11:10 AM

Updated : 26 Apr 2022, 03:26 PM

মার্কিন প্রতিরক্ষী বিভাগের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, এই নতুন ছবিগুলো প্রকাশে সহিংস ঘটনা আরও অনেক বেড়ে যাবে।তিনি আরো জানান যে আবু গারিব কারাগারে ইরাকী বন্দীদের উপর অমানবিক নির্যাতনের দায়ে অভিযুক্ত সকল আমেরিকান সৈন্যদের বিরুদ্ধে ইতিমধ্যেই কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার এই টিভি চ্যানেলে প্রকাশিত বন্দী নির্যাতনের ছবি গুলো ২০০৩ সালে ইরাকের পশ্চিমে আবু গারিব কারাগার থেকে তোলা হয়েছিল।কিন্তু অন্যান্য অনেক ছবি প্রকাশিত হলেও এই ছবি ও ভিডিও অপ্রকাশিত থেকে যায়।

ধারনা করা হচ্ছে পূর্ববর্তী ছবিগুলোর উৎস থেকেই এই নতুন ছবিগুলো বের হয়ে এসেছে। ২০০৩ সালে বন্দী নির্যাতনের ছবি প্রকাশিত হওয়ায় তখন বিশ্বব্যাপী ব্যাপক ক্ষোভ জানানো হয়েছিল। এই ঘটনার ফলে বেশ কয়েকজন মার্কিন সৈন্যকে কারাদন্ড দেয়া হয়।

নতুন এই ছবিতে রয়েছে মার্কিন সৈন্যদের বিভৎস নির্যাতনের দৃশ্য, যৌন নিপীড়ন ও মার্কিন সৈন্য কর্তৃক ইরাকীবন্দীদের হত্যার মতো ভয়াবহ নির্যাতনের দৃশ্য। খবর বার্তা সংস্থার ।

অস্ট্রেলিয়ার টিভি চ্যানেলটির মুখপাত্র জানিয়েছেন, ছবিগুলো হাতে পাবার পর আমাদের মনে হয়েছে আমাদের প্রথম ও প্রধান দায়িত্ব হলো বন্দী নির্যাতনের ভয়াবহ এই দিকগুলো বিশ্বের সামনে তুলে ধরা ।

এদিকে মার্কিন প্রশাসনের একজন মুখপাত্র বলেছেন অস্ট্রেলিয়ার টিভি চ্যানেলটির এইসব ছবি প্রকাশ করা উচিত হয়নি।