ব্রিটিশ আইন প্রণেতারা ধূমপান নিষিদ্ধকরণের পক্ষে ভোট দিলেন
ব্রিটিশ পার্লামেন্টের নিম্মকক্ষের (হাউজ অব কমন্স) সদস্যরা ব্যাপক বিতর্কের মধ্য দিয়ে ইংল্যান্ডের সকল বারগুলোতে ধূমপান নিষিদ্ধকরণের পক্ষে ভোট দিয়েছেন।
উচ্চকক্ষের (হাউজ অব লর্ডস) সভায় এই বিলটি পাস হলে ২০০৭-এর গ্রীস্মকাল থেকে ইংল্যান্ডের সকল জনসমাগমপূর্ণ স্থানগুলোতে প্রকাশ্যে ধূমপান সরকারীভাবে নিষিদ্ধ হবে।
জনবহুল এলাকা যেমন: সিনেমা হল, অফিস আদালত, ফ্যাক্টরি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, শপিং মল এমনকি ব্যক্তিগত ক্লাবও এই নিষিদ্ধকরণের আওতায় থাকবে।
আইন প্রণেতাদের মধ্যে ৩২৮ জন ইংল্যান্ডের বারগুলোতে ধূমপান নিষিদ্ধকরণের পক্ষে ভোট দেন। প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ক্ষমতাসীন লেবার পার্টির আইন প্রণেতাদের উপর ধূমপান নিষিদ্ধকরণের ইস্যুটি নিয়ে পার্টির মতামত চাপিয়ে না দিয়ে সচেতন ও স্বাধীনভাবে ভোটদানের সুযোগ দিয়েছেন।
বিগত নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী ব্লেয়ার প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধকরন বন্ধের প্রচারণা করেছিলেন। এবার ব্লেয়ার পুরোপুরি ধূমপান নিষিদ্ধকরণের পক্ষে ভোট দিলেন।
