মিশরের স্থানীয় পরিষদ নির্বাচন দুই বছরের জন্য পেছালো
মিশরের পার্লামেন্ট স্থানীয় পরিষদের নির্বাচন আরো দুই বছর পেছানোর জন্য ভোট দিয়েছে।
মঙ্গলবারের এই পদক্ষেপের কারণে স্বতন্ত্র প্রার্থীদের জন্য কোন নির্বাচনে ২০০৮ সালের আগে নির্বাচনে অংশগ্রহণ সম্ভবপর হবে না।
মিশরের ৪৫৪ আসনের সংসদে বিরোধীদলের ১০০ সদস্যসহ মুসলিম ব্রাদারহুড দলের ৮৮ জন সদস্যও সে দেশের স্থানীয় সরকার নির্বাচন ২০০৮ সালের এপ্রিল পর্যন্ত স্থগিত করার পক্ষে ভোট দিয়েছে। ২০০৬ সালে এই নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিলো।
ইসলামী একটি দলের নেতা হাসান ইব্রাহীম বলেছেন, সরকার মনে করছে ইসলামী আন্দোলন স্থানীয় পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি(এনডিপি) সদস্যদের কোনঠাসা করে ফেলতে পারে।
