২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপেও বার্ড ফ্লু রোগ ছড়িয়ে পড়েছে

জার্মানী, অষ্ট্রিয়া এবং ইরানে বন্য হাঁসে বার্ড ফ্লু রোগের জীবাণু সনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী এ রোগে ৯১ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 12:02 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

মঙ্গলবার অষ্ট্রিয়া ও জার্মানীতে বার্ড ফ্লু রোগের জীবাণু এইচ৫এন১ ভাইরাস বন্য হাঁসের সনাক্ত করা হয়েছে। এর মাত্র তিন দিন আগে ইটালী ও গ্রিসে বার্ড ফ্লু রোগের জীবাণু সনাক্ত করা হয়েছে।

জার্মানীর কর্তৃপক্ষ বলেছে, প্রাথমিক পরীক্ষায় এইচ৫এন১ ভাইরাস ধরা পড়েছে। উভয় দেশ বার্ড ফ্লু রোগে মৃত হাঁসের নমুনা ইউরোপিয়ান ইউনিয়নের ব্রিটেন ল্যাবরেটরীতে আরো পরীক্ষা করে দেখার পাঠিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ইরানেও বার্ড ফ্লু রোগ ছড়িয়ে পড়া এখন সময়ের ব্যাপার মাত্র। ইরানের প্রতিবেশী দেশ ইরাক, আজারবাইজান এবং তুরস্কে বার্ড ফ্লু রোগ আগেই সনাক্ত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এই রোগে এশিয়া ও মধ্য পাচ্যে এ পর্যন্ত ৯১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

বিশেষজ্ঞরা ধারনা করছেন, বার্ড ফ্লু ভাইরাস এখন এমনভাবে পরিবর্তিত হচ্ছে, যা বিশ্ব জুড়ে বি¯তৃত হলে লক্ষ লক্ষ মানুষ মারা যেতে পারে।

বার্ড ফ্লু রোগে আরো জীবাণু রোমানিয়াতে সনাক্ত করা হয়েছে। উল্লেখ্য ইউরোপের মধ্যে এই দেশটি থেকে সবচেয়ে বেশী বন্য পাখি পৃথিবীর বিভিন্ন দেশে যায়।

ব্রিটেনের ইইউ’র পরীক্ষাগারে রোমানীয়া ও বুলগেরিয়া থেকে পাঠানো এইচ৫এন১ রোগে মৃত পাখি আরো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।