২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় মাদক পাচারের দায়ে অস্ট্রেলিয় মহিলার যাবজ্জীবন কারাদন্ড

বালি থেকে মাদক পাচারের দায়ে ইন্দোনেশীয় আদালত একজন অস্ট্রেলিয় মহিলার যাবজ্জীবন কারা ন্ডের আদেশ দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 02:15 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

কৌঁশুলীরা ২০ বছর কারাদন্ডের পরামর্শ দিলেও আদালতের রায়ে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করা হলো।

গত এপ্রিলে ১৮ পাউন্ড মাদক পাচারের সময় রেনি লরেন্স নামের এ মহিলা কে আটক করা হয়েছিল। মাদক পাচারের অভিযানটিতে আরও আটজনের জড়িত থাকার প্রমাণ মিলেছে। এদের মধ্যে দু’জনের মৃত্যুদন্ড এবং অপর ছ’জন কে যাবজ্জীবন কারাদন্ড প্রদানের পরামর্শ দিয়েছেন কৌঁশুলিরা।