২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামের বিচারকার্য সোমবার পুনরায় শুরু

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দামের বিচারকার্য পুনরায় সোমবার শুরু হচ্ছে। তবে তিনি এইদিন আদালতে উপস্থিত থাকবেন কিনা সে ব্যাপারে সংশয় দেখা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 12:55 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

সাবেক ইরাকি নেতা এবং তার সাত সহযোগী এই মাসে আদালত বয়কট করে। তারা আদালতের বিচারকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।

প্রধান কৌঁসুলি জাফার মুসাউয়ি বলেন, প্রতিপক্ষকে আদালতে উপস্থিত করার জন্য তিনি চাপ প্রয়োগ করবেন।

ইতোমধ্যে প্রতিপক্ষের প্রধান কৌঁসুলি খলিল আল-দুলাইমি অভিযোগে জানান, সাদ্দাম অনশনের পরিকল্পনা করছেন।

সাদ্দাম এবং তার সহযোগিদের বিরুদ্ধে ১৯৮২ সালে দুজাইলের ১৪৮ জন শিয়াকে হত্যার অভিযোগ আনা হয়।