২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২

যুক্তরাষ্টের ক্যালিফোর্নিয়ায় রোববার এক ইঞ্জিন বিশিষ্ট একটি বিমান নৈপুণ্য দেখাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি বিধ্বস্ত হলে কমপক্ষে দুইজন নিহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 12:37 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

বিমানটি রোজভিলের গ্রামাঞ্চলের একটি দোতলা বাড়ির উপর আঘাত করলে বাড়িটি ভস্মিভূত হয় এবং পাশের বাড়িতে আগুন লেগে যায় বলে জানালেন রোজভিলের অগ্নি নির্বাপক কর্মকর্তা ডেনিস ম্যাটিসেন।

ধ্বংসাবশেষের মধ্যে একটি মৃতদেহ দেখা গেলেও অপর একজন বৈমানিকও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।