ইরাকের ভিডিও বিষয়ে পূর্ণ তদন্ত করার প্রতিশ্রুতি দিলেন ব্লেয়ার
বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত ইরাকি কিশোরদের ধরে বিট্রিশ সৈন্যদের বেদম প্রহারের বিষয়টি পূর্ণ তদন্ত করে দেখার প্রতিশ্রুতি দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
ব্লেয়ার ভিডিও ফুটেজটি প্রকাশ করে দ্য নিউজ অফ দ্য ওয়ার্ল্ড পত্রিকা। পরে ব্রিটিশ টেলিভিশন ও আরব বিশ্ব সহ বিশ্বের নানা টেলিভিশন চ্যানেল ওই ভিডিও ফুটেজটি প্রচার করে।
ইরাকি কিশোরদের নির্দয় ভাবে প্রহারের দৃশ্যটি প্রচারের পর ব্রিটিশ সরকার ইরাক বিষয়ে নতুন সমালোচনা ও চাপের মধ্যে পড়েছে।
