২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপক তুষারঝড়ঃ নিউইয়র্ক,ওয়াশিংটন বিমানবন্দর বন্ধ ঘোষণা

আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলের উপর দিয়ে রোববার তীব্র তুষার বয়ে গেছে। প্রাকৃতিক এ দুর্যোগের ফলে জরুরীভাবে নিউইয়র্ক এবং ওয়াশিংটনের বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 11:11 AM

Updated : 26 Apr 2022, 03:26 PM

তুষার ঝড় কবলিত এই অঞ্চলে ২০০০ এরও অধিক বিমানের ফ্লাইট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। মেরিল্যান্ড ও নিউজার্সি ও ভার্জিনিয়ায় ২ লক্ষেরও অধিক মানুষ তীব্র ঠান্ডার মধ্যে বিদ্যুতবিহীন অসহায় জীবন যাপন করছে।

ওয়াশিংটন থেকে বোষ্টন পর্যন্ত বেশির ভাগ অঞ্চলই এখন ৬০ সেমি বরফের নীচে চাপা পড়ে আছে বলে বার্তা খবরে জানা যায়। এই চরম বিপর্যয়কে মোকাবেলা করার জন্য নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ এসব অঞ্চলের মানুষদেরকে ধৈর্য্য ধারণ করতে আহবান জানিয়ে বাড়ী হতে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন।

ঘন্টায় ৬০ কিমি বেগে তীব্র এই তুষার ঝড় উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে আঘাত হানে।ফলে নিউইংল্যান্ড রাজ্যে উপকুলীয় স্রোতের কারনে বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞ জানিয়েছেন বিগত কয়েক যুগ ধরে আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া এটিই সবচেয়ে ভয়াবহ তুষার ঝড়।

এদিকে তীব্র ঝড়ের কারনে নিউইয়র্কের ব্যস্ততম জন এফ কেনেডি এবং লা গার্ডিয়া বিমানবন্দর ও নিউজার্সির নিউআর্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে মার্কিন বিমান কর্তৃপক্ষ।

এই তুষার ঝড় সম্পর্কে নিউইয়র্কের অধিবাসী থেকে উত্তর-পূর্বাঞ্চলে বোষ্টন পর্যন্ত মানুষদেরকে রবিবার সর্তক করে দেয়া হয়েছিল।