নেপালের রাজার ‘নির্বাসন অথবা বিচার’ এর দাবি জানিয়েছে মাওবাদীরা
নেপালের বিদ্রোহী মাওবাদী দলের শীর্ষ নেতা প্রচন্দ বলেছেন, ভবিষ্যতে জ্ঞানেন্দ্রর সামনে দু’টি পথ খোলা থাকবে, হয় নির্বাসন নতুবা বিচারের সম্মুখীন হওয়া।
মাওবাদী আন্দোলনের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে এক বিরল সাক্ষাৎকারে মাওবাদী শীর্ষ নেতা এই মন্তব্য করেন।
তিনি বলেন, রাজাকে ‘জনগণের আদালতে’ দাঁড়াতে হবে। তিনি এই সাক্ষাৎকারে আরও বলেন, নেপালের জনগণ যদি চায় তাহলে তিনি এখানে রাজতন্ত্র বজায় রাখার বিষয়টি ভেবে দেখতে পারেন।
মাওবাদী এই নেতা দীর্ঘ ২৫ বছর যাবৎ আন্ডারওয়ার্ল্ডে থাকার পর এই প্রথম সরাসরি কোন গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন।
বর্তমানে তার দলের বিদ্রোহীরা সারাদেশ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। তবে পর্যবেক্ষকরা মনে করেন যে, সরকারের সাথে মাওবাদীদের যে সহিংসতার কখনও সামরিক সমাধান দিবে না।
মাওবাদীরা নেপালে নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে নতুন করে সংবিধান রচনা করতে চাপ দিচ্ছে। এ ধরনের পার্লামেন্ট নেপালকে প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারে।
মাওবাদী নেতা প্রচন্দ বলেন, তার দল জনগণের রায় মেনে নিবে।
