ইসরায়েলি প্রধানমন্ত্রী শ্যারন অপারেশনের পর আপাত: বিপদমুক্ত হয়েছেন
ইসরায়েলি প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন শনিবার অপারেশনের পর কিছুটা সংকটমুক্ত হলেও ডাক্তারেরা সতর্ক করে দিয়ে বলেছেন তাঁর শরীর থেকে কিছু টিউব খুলে ফেলায় তার বেঁচে থাকার সম্ভাবনা কমে যেতে পারে।
পাঁচ সপ্তাহ স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ থাকার পর শ্যারনকে তৃতীয়বারের মত চার ঘন্টা ধরে অপারেশন করা হলো।
যেরুজালেমের হাদাশাহ হাসপাতালের ডাক্তার শ্লোমো মোর ইয়োসেফ প্রতিবেদকদের বলেছেন তাঁর এখন আর কোন সমস্যা নেই।
হাদাশাহ’র একজন ডাক্তার বলেছেন, অপারেশনের পূর্বে তাঁর পেটে এমন জিনিষ পাওয়া গিয়েছিল যা পাকস্থলির পরিপাকতন্ত্রের ক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করছিল।
ডাক্তারেরা আপ্রান চেষ্টা চালিয়ে ৭৭ বছর বয়সের শ্যারনকে কোমা থেকে বের আনছে। তবে অন্যান্যরা ধারণা করছে তিনি আর অফিসে ফিরতে পারবেন না।
