ডেনিশ নাগরিকদের ইন্দোনেশিয়া ত্যাগ করার পরামর্শ
ডেনিশ পত্রিকায় মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ করার ঘটনায় ইন্দোনেশিয়ার উপর হামলা হতে পারে এই আশঙ্কায় ডেনিশ নাগরিকদের সে দেশ ত্যাগ করার পরামর্শ দেয়া হয়েছে।
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে একটি চরমপন্থি গ্রুপ ইন্দোনেশিয়ায় ডেনমার্কের নাগরিক ও তাদের স্বার্থের ওপর আঘাত করার পাঁয়তারা করছে।
ডেনমার্কের সাথে ইন্দোনেশিয়া, ইরান এবং সিরিয়া তাদের সকল কার্যক্রম আপাতত স্থগিত রেখেছে।
ডেনিশের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইন্দোনেশিয়া এবং ইরান থেকে হুমকির মুখে সকল ডেনিশ কূটনৈতিক কর্মকর্তাকে ডেনমার্কে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
অপর এক বিবৃতিতে বলা হয়, দামেস্ক থেকেও ডেনিশ দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তাজনিত কারণে ফিরিয়ে নেওয়া হয়েছে।
কার্টুন প্রকাশকে কেন্দ্র করে মুসলিম বিশ্বে তীব্র ক্ষোভ দেখা দিলেও বিশ্বের কোথাও এ পর্যন্ত কোন ডেনিশ নাগরিক হামলার শিকার হয়নি বা আহত হয়নি।
