হাইতি’র নির্বাচন দ্বিতীয় পর্যায়ে যেতে পারে
হাইতির নির্বাচনের সর্বশেষ প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে সেখানে নির্বাচনের দ্বিতীয় পর্যায় ‘রান-অফ’ প্রক্রিয়া শুরু করার প্রয়োজন হতে পারে।
সাবেক প্রেসিডেন্ট রেনে প্রিভাল এ পর্যন্ত গননাকৃত অর্ধেক ভোটের ৫০.২ শতাংশ পেয়েছেন। প্রাভেলকে রান অফ পর্ব এড়াতে হলে নূন্যতম ৫০ শতাংশ ভোট পেতে হবে।
আর্ন্তজাতিক পরিদর্শকরা বলেছেন, হাইতির এবারে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। সর্বশেষ ফলাফলে দেখা যাচ্ছে প্রাত্তন নেতা লেজলেই মেনিগেট পেয়েছেন ১১.৪ শতাংশ ভোট এবং চার্লচ হেনরী বেকার ৮.৩ শতাংশ ভোট পেয়েছেন।
আমেরিকার মধ্যে সবচেয়ে দরিদ্র এই দেশটি তাদের ১২৯ সদস্য বিশিষ্ট সংসদ সদস্য ও একজন প্রেসিডেন্ট নির্বাচন করছে।
