২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেনমার্কের রাষ্ট্রদূতের সিরিয়া ত্যাগ

দামেস্ক সরকার সিরিয়াতে অবস্থানরত ডেনমার্কের রাষ্ট্রদূত এবং দূতাবাস কর্মকর্তাদের নিরাপত্তা দিতে না পারায় তারা সাময়িকভাবে সিরিয়া ত্যাগ করেছে। ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 09:05 AM

Updated : 26 Apr 2022, 03:25 PM

ডেনমার্কের দূতাবাস বন্ধ করে দেয়ার কারণে এর কনস্যুলার কার্যক্রম দামেস্কের জার্মান দূতাবাস ও আম্মানের ড্যানিশ দূতাবাস চালাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

গত সপ্তাহে ডেনমার্কের দূতাবাসে বিক্ষোভ প্রদর্শনের পর ডেনমার্ক এবং সিরিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশের পরেই সারা মুসলিম বিশ্বে তীব্র ক্ষোভ এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দূতাবাসগুলোতে হামলা বন্ধে ব্যর্থ হওয়ায় সিরিয়াকে নিন্দা জানিয়ে ডেনমার্ক তার নাগরিকদের সেদেশ গ্যাত করার আহবান জানিয়েছে।

মার্কিন সরকার সিরিয়ার সমালোচনা করে বলেছে, কূটনৈতিক মিশনে ক্ষতিসাধন ঠেকাতে ব্যর্থ হওয়া ক্ষমার অযোগ্য অপরাধ।