২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজ্ঞানীরা সম্প্রতি ট্রাইনোসর নামক প্রাচীন ডাইনোসরের সন্ধান পেয়েছেন

বিজ্ঞানীরা সম্প্রতি এক প্রজাতির ট্রাইনোসরের সন্ধান পেয়েছেন যা ট্রাইনোসর রেক্স নামক ভয়ঙ্কর প্রানীর পূর্বসূরি হিসেবে পরিচিত। এই আশ্চর্যজনক আবিষ্কার সবাইকে হতবাক করে দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2006, 01:32 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

মার্কিন গবেষকদল  জানিয়েছেন তারা চীনের উত্তর-পশ্চিমের বনাঞ্চলে মাটি খুঁড়ে দুটি ট্রাইনোসরের কঙ্কাল পেয়েছেন। এই প্রজাতিটি প্রায় ১৬০ মিলিয়ন বছর আগে পৃথিবীতে বসবাস করতো। এই প্রজাতিটি টি.রেক্স প্রজাতির থেকেও অনেক পুরোনো কেননা টি.রেক্স প্রজাতিটি আজ থেকে প্রায় ৯০ মিলিয়ন বছর আগে এসেছিল।

টি.রেক্স প্রজাতি ডাইনোসরের মতই মাংসাশী প্রানী এদের নাক থেকে লেজের শীর্ষ পর্যন্ত ১০ ফুট লম্বা এবং উচ্চতা প্রায় ৩ ফুট। এদের বাহুতে তিনটা লম্বা আঙ্গুল রয়েছে যেখানে সাধারন ডাইনোসদের হাতে দুটো আঙ্গুল থাকে।বিজ্ঞানীরা ধারনা করছেন এদের গায়ে লোম ছিল, কেননা এদের সাথে সংশ্লিষ্ট প্রজাতিগুলোর গায়েও লোম ছিল।

নিউইর্য়কের বিজ্ঞান বিষয়ক জার্নাল ন্যাচার-এ বলা হয় এই ডাইনোসরের মাথায় বড় একটি ফাঁপা এবং মসৃন ঝুঁটি রয়েছে যা অন্যান্য ডাইনোসরদের তুলনায় অনেক বড়। বিজ্ঞানীরা আশা করছে নতুন এই প্রজাতির গবেষণার মাধ্যমে এদের পরবর্তী প্রজাতিদের শারীরবৃত্তীয় পরিবর্তন সম্পর্কে অনেক বেশি তথ্য জানা যাবে।