২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের গাড়ির ধাক্কায় কিশোরী আহত

বলিউড সুপারস্টার সালমান খানের গাড়ির ধাক্কায় আহত হয়েছেন ১৫ বছরের কিশোরী প্রাঞ্জলী কাসালকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 01:41 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

সালমান তারকাদের একটি অনুষ্ঠানে যোগদান করতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।

তবে সালমান খানের আইনজীবি দীপেশ মেহতা জানান, মেয়েটি সামান্য আঘাত পেয়েছে।

তিনি আরও জানান, সালমান নিজে মেয়েটিকে কাছের হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার চিকিৎসা হয় এবং সাথে সাথেই মেয়েটিকে ছেড়ে দেওয়া হয়।

এ ব্যাপারে থানায় কোন প্রকার অভিযোগ দায়ের করা হয়নি।

এর আগে ২০০২ সালের ২৮শে সেপ্টেম্বর সালমানের গাড়ি চাপায় মুম্বাইয়ের বান্দ্রায় আমেরিকান এক্সপ্রেস বেকারীর বাইরে এক ব্যক্তি নিহত হয়।