২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকান নেশন কাপ ছাড়লেন ডিনডানে

আইভরি কোষ্টের আক্রমণ ভাগের খেলোয়াড় অরুণা ডিনডানে আফ্রিকান নেশন কাপের সেমি-ফাইনাল দল থেকে দ্বিতীয় বারের মত সরে যাচ্ছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 02:03 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

মেয়ে মারায় যাওয়ায় ডিনডানে প্রথমবার দল থেকে সরে যান। পরে অবশ্য ক্যামেরুনের সাথে তার দলের গুরুত্বপূর্ণ কোয়াটার ফাইনাল খেলার জন্য আবার মিশরে ফিরে আসেন।

এবার ২৫ বছর বয়স্ক ডিনডানে হাঁটুর এক আঘাতে দ্বিতীয় বারের মত খেলা থেকে সরে দাঁড়ান।

আবুধাবীতে একটি প্রস্তুতিমূলক খেলায় জার্মানের বিরুদ্ধে খেলতে গিয়ে ডিনডানে এই আঘাত পেয়েছিলেন।

আইভরি কোষ্ট মঙ্গলবার সেমি ফাইনালে নাইজেরিয়ার বিরুদ্ধে আলেকজান্দ্রিয়ায় খেলবে।