২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরাইলি সেনাবাহিনীর অভিযানে ফিলিস্তিনি জঙ্গি নিহত

ইসরাইলি সেনাবাহিনী নাবলুসের পশ্চিম তীরে অভিযান চালানোর সময় এক ফিলিস্তিনি জঙ্গিকে হত্যা করেছে। ফিলিস্তিনি কর্মকর্তারা একথা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 12:50 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

নিহতের নাম আহমেদ রাদাদ। তিনি ইসলামিক জিহাদ গ্রুপের স্থানীয় কমান্ডার। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান, নাবলুসে এ অভিযানের সময় দুই ইসরাইলি সৈন্যও আহত হয়।

এলাকাবাসী জানায়, বন্দুকযুদ্ধের আগে ইসরাইলি সেনাবাহিনী ১০টি জীপ দিয়ে ফিলিস্তিনিদের বাসা ঘিরে ফেলে এবং তাদেরকে বাসা ছাড়ার নির্দেশ দেয়।

এলাকাবাসী আরও জানায়, ইসরাইলিরা যখন ফিলিস্তিনিদের বাসায় গুলি ছুঁড়ে তখন ভিতর থেকে তাদেরকে লক্ষ্য করে পাল্টা গুলি চালানো হয়।