পাকিস্তানে বাসে বিস্ফোরণ, নিহত ১২
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে রোববার একটি বাসে বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।
প্রদেশের কোলপুর এলাকার ভিতর দিয়ে বাসটি যাওয়ার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন আহত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রী আফতাব শেরপাও সাংবাদিকদের জানান, বিস্ফোরণের সময় বাসে ৫০ জন যাত্রী ছিল।
তিনি বলেন, বাসটি প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে পূর্বাঞ্চলীয় শহর লাহোরে যাচ্ছিল।
বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যায়নি।
