২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ১৭০ জন তালেবান এবং ইসলামি জঙ্গিদের আত্মসমর্পণ

আফগান সরকারের সাধারণ ক্ষমা ঘোষণার অংশ হিসেবে ১৭০ জন তালেবান এবং ইসলামি জঙ্গি সদস্যরা আত্মসমর্পণ করেছে। অস্ত্র সমর্পণকারীরা আফগানিস্তান পুনর্গঠনে সহায়তা করার ইচ্ছা প্রকাশ করেছে। আফগানিস্তানের কর্মকর্তারা একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কাবুল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 10:37 AM

Updated : 26 Apr 2022, 03:24 PM

সরকারের রিকনসিলেশন কমিশনের প্রধান সেবগাতুল্লাহ মুজাদদাদি আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে কাবুলের সাধারণ ক্ষমা প্রদান অনুষ্ঠানে যোগদানকারী তালেবান এবং ইসলামি জঙ্গিদের আত্মসমর্পণ করার ঘোষনা দেন।

কমিশনের মুখপাত্র সাঈদ শরিফ ইউসুফি বলেন, এ অনুষ্ঠানে ১৭২ জন ভাই, আত্মসমর্পণ করলেন, যারা সাবেক তালেবান এবং হেজব-ই-ইসলামি জঙ্গি সদস্য ছিলেন।

তিনি আরও জানান, এক হাজারেরও বেশি তালেবান এবং হেজব-ই-ইসলামি দলের সদস্যরা এক বছর আগে সাধারণ ক্ষমা ঘোষণা শর্তে রাজি হয়েছিল।

হেজব-ই-ইসলামি দলের সাবেক জঙ্গি কাজী জোমা খান বলেন, আফগানিস্তানের মানুষ নিরাপত্তা, শান্তি এবং পুনর্গঠনে সাহায্য চায়।

সাবেক তালেবান মাওলায়ি আব্দুল রেহমান বলেন, আমরা কখনওই আর সরকারের বিরুদ্ধাচারণ করবো না বলে অঙ্গিকার করেছি।