ফিনা ওয়ার্ল্ড কাপ সিরিজে ফিলিপ্সের দু’টি শিরোপা জয়
মার্কিন তারকা সাঁতারু মাইকেল ফিলিপ্স ‘ফিনা ওয়ার্ল্ড কাপ সিরিজ’এ ২০০ মিটার ফ্রি-স্টাইল ইভেন্টে শিরোপা জিতেছেন।
শনিবার আমেরিকান অলিম্পিক হিরো ফিলিপ্সের সাথে মূল প্রতিদ্ব›দ্বীতা হয় ইটালিয়ান সাঁতারু ফিলিপো ম্যাগনিনির। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
ফিলিপ্স ১ মিনিট ৫৫ দশমিক ২৮ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটার ব্যক্তিগত মিডলে ইভেন্টে শিরোপাও জিতেন। এ ছাড়া তিনি ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে এবং ২০০ মিটার ফ্রি-স্টাইল ইভেন্টে আমেরিকান রেকর্ড গড়েন।
ফিলিপ্স গত বছরের আগস্ট মাসের পর আর কোনও জাতীয় বা আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেননি।
ফিনা ওয়ার্ল্ড কাপ সিরিজের সর্বশেষ ধাপ আগামী সপ্তাহের ১০ থেকে ১২ তারিখ পর্যন্ত ব্রাজিলের রিও ডি জেনিরিওতে অনুষ্ঠিত হবে।
