ব্রাজিলে পপ তারকাদের অটোগ্রাফ নিতে গিয়ে ৩ ভক্ত নিহত
ব্রাজিলে মেক্সিকান পপ গ্রুপের সদস্যদের অটোগ্রাফ নিতে গিয়ে ভীড়ের চাপে তিন ভক্ত নিহত হয়েছে। ব্রাজিলের কর্মকর্তারা রোববার একথা জানান।
সানপাওলো শহরের একটি শপিং সেন্টারের বাইরে নিরাপত্তা কর্মীদের ব্যুহ ভেঙ্গে পপ তারকাদের অটোগ্রাফ নিতে গিয়ে আরও ৩০ জন আহত হয়।
আরবিডি পপ গ্রুপটি যখন গাড়ির ভিতরে ছিল তখন ভক্তরা তাদের অটোগ্রাফ নেয়ার চেষ্টা করলে এই ঘটনা ঘটে।
ব্রাজিলসহ দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এ পপ গ্রুপটি খুবই জনপ্রিয়। আরবিডি গ্রুপের অটোগ্রাফ নেয়ার জন্য শপিং সেন্টারের বাইরে কমপক্ষে পাঁচ হাজার ভক্ত সমবেত হয়েছিল।
