ইয়েমেনে জেল থেকে পালিয়েছে ২৩ আল কায়েদা সদস্য
সন্দেহভাজন ২৩ আল কায়েদা সদস্য ইয়েমেনের রাজধানী সানার একটি কারাগার থেকে পালিয়ে গেছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন জেল কর্মকর্তা বলেছেন, পালিয়ে যাওয়া আল কায়েদা সদস্যরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সাজা ভোগ করছিলো।
তাদেরকে সানার আধা সামরিক বাহিনীর গোয়েন্দা বন্দিখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। শুক্রবার আল কায়েদা সদস্যদের এই পালিয়ে যাবার ঘটনা ঘটে।
মোহাম্মদ হামিদি আল-আহদাল নামের এক আল কায়েদা সদস্য সহ আরো ১৪ জনের বিচারের শুনানী অনুষ্ঠিত হবার একদিন আগে তারা পালিয়ে গেল। তাদের বিরুদ্ধে ইয়েমেনে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তবে ২০০০ সনে মার্কিন যুদ্ধ জাহাজে হামলার সাথে জড়িত বলে সন্দেহ করা হয়। আল-আহদাল কে ওই বোমা হামলার মূলহোতা হিসেবে সন্দেহ করা হয়।
উল্লেখ্য, মার্কিন যুদ্ধ জাহাজে সেই বোমা হামলায় ১৭ মার্কিন সেনা নিহত হয়। এছাড়া ইয়েমেন উপক‚লে ফ্রান্সের তেলবাহি ট্যাংকারে বোমা হামলাকারি হিসেবে তাকে সন্দেহ করা হয়। এই হামলায় এক বুলগেরিয়ান নাবিক নিহত হয় ও ৯০,০০০ ব্যারেল তেল উপমহাসাগরে ভেসে যায়।
