২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলাস্কায় আটকা পড়া তেল ট্যাঙ্কারটি উদ্ধার

আলাস্কা উপকূলে বরফ খণ্ডের সাথে সংঘর্ষের পর সেখানে আটকা পড়া তেল ট্যাঙ্কারটিকে উদ্ধার করা হয়েছে। মার্কিন কোস্টগার্ডরা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিকিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2006, 11:39 AM

Updated : 26 Apr 2022, 03:24 PM

নিকিসি সৈকতে বৃহস্পতিবার ‘এ্যাক্সন ভালদেজ’ তেল ট্যাঙ্কারটি আটকা পড়ে। তেল ট্যাঙ্কার থেকে বিপুল পরিমাণ তেল নিঃসরণ না হওয়ায় আলাস্কার প্রাণীকূলের বড় ধরনের কোন ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।

পরিবেশের ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য হেলিকপ্টার এবং উদ্ধারকারী নৌযানসমূহকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।