২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে স্টেডিয়ামে পদদলিত হয়ে ৬৬ জন নিহত

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উপকণ্ঠে প্যাসিগের একটি স্টেডিয়ামে পদদলিত হয়ে কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ম্যানিলা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2006, 08:58 AM

Updated : 26 Apr 2022, 03:24 PM

ম্যানিলার এক কর্মকর্তা জানান, জনপ্রিয় টিভি’র একটি গেমশো’র প্রথম বর্ষপূর্তির রেকর্ডিং অনুষ্ঠানে হাজার হাজার লোক স্টেডিয়ামে সমবেত হওয়ার পর এই  ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় কতজন আহত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ব্যস্ততম শহর প্যাসিগে বোমা লুকানোর গুজব ছড়িয়ে পড়ার সাথে সাথে স্টেডিয়াম ও এর আশপাশের লোকজন ছুটাছুটি শুরু করলে ভীড়ের চাপে পদদলিত হয়ে বহু লোক হতাহত হয়।

পুলিশ জানায়, নিহতদের অধিকাংশই বয়স্ক লোক।