২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে ১,৩০০ যাত্রী নিয়ে ক্রুজ জাহাজ নিখোঁজ

প্রায় ১৩শ’ যাত্রী নিয়ে মিশরের একটি ক্রুজ জাহাজ লোহিত সাগরে নিখোঁজ হয়ে গেছে বলে সমুদ্র বন্দর কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার বিভিন্ন বার্তা সংস্থা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কায়রো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 05:32 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

সৌদি আরবের দুবাহ বন্দর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় যাত্রা শুরু করার পরপরই ‘দ্য সালাম ৯৮’ নামের ক্রুজ জাহাজটি রাডার স্ক্রিন থেকে অদৃশ্য হয়ে যায়। জাহাজটি মিশরের দক্ষিণাঞ্চলীয় সাফাগা বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।

সৌদি ও মিশরের নৌযান জাহাজটি খুঁজে বের করতে উদ্ধার চালিয়ে যাচ্ছে।

জাহাজটিতে মক্কা থেকে হজ শেষে দেশে ফিরছিলেন এমন অনেকে রয়েছেন বলে জানা গেছে।