২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচীর উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী

ভারতের প্রত্যেক গ্রামীণ পরিবারকে বছরে অন্তত একশ দিনের কাজের প্রতিশ্রুতি দিয়ে দারিদ্রতা প্রতিরোধে নতুন কর্মসূচী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দিল্লী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 12:38 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

বিশ্লেষকরা ভারতের প্রধানমন্ত্রীর এই কর্মসূচীকে ‘উচ্চভিলাষী’ বলে অভিহিত করেছেন।

২০০৪ সালে নির্বাচনে কংগ্রেসের বিজয়ের পিছনে যে দরিদ্র মানুষগুলো প্রধান ভূমিকা রেখেছে তাদের জন্য পুরস্কারস্বরূপ এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

ভারতের ২৭ টি প্রদেশের ছয়শ জেলার অন্তত এক-তৃতীয়াংশ বৃহৎ জনগোষ্ঠিকে এই কর্মসংস্থান কর্মসূচীর মধ্যে আনার লক্ষ্য নির্ধারন করা হয়েছে।

সরকারি অর্থসংস্থানে উন্নয়ন প্রকল্পের রাস্তা নির্মাণ, পানি সংরক্ষণ কাজে প্রতিটি পরিবারকে বছরের অন্তত একশ দিনের কাজ প্রদান করা হবে।

এই কর্মসূচীতে ভারতের ব্যয় হবে বছরে প্রায় নয়শ কোটি মার্কিন ডলার।এর মাধ্যমে ভারতের বর্তমান দারিদ্র সীমার নিচে অবস্থানকারী ৬০ শতাংশ জনসাধারনের দারিদ্রতা হ্রাস পাবে।

ভারতের বর্তমান সরকারের এই কর্মসূচীকে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ‘গরিবের মধ্যেও গরিব’ দের জন্য কর্মসূচী হিসেবে অভিহিত করেছেন।