২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক পুনর্গঠন থেকে মার্কিন সাবেক কর্মকর্তার টাকা আত্মসাতের কথা স্বীকার

মার্কিন যুক্তরাষ্ট্রের এক আদালতে সাবেক কর্মকর্তা রবার্ট স্টেইন ইরাকের পুনর্গঠন থেকে লাখ লাখ মার্কিন ডলার আত্মসাতের কথা স্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ওয়াশিংটন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 09:21 AM

Updated : 26 Apr 2022, 03:24 PM

২০০৩ সালে ইরাকে  মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের সময় প্রাদেশিক সরকারের একজন উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তিনি কর্মরত ছিলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

সাবেক এই কর্মকর্তা ইরাক থেকে ২০ লাখ মার্কিন ডলার চুরি এবং একটি ঠিকাদার কোম্পানিকে ৮০ লাখ ডলার কাজ দেয়ার বিনিময়ে ঘুষ নেয়ার কথা স্বীকার করেছেন।  এ অপরাধের জন্য তার সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড হতে পারে।

ইরাক পুনর্গঠনের ক্ষেত্রে রবার্ট স্টেইনের ঘুষ কেলেঙ্কারি একটি বিরল ঘটনা হিসেবে প্রকাশ পেয়েছে।